কতিপয় অসম্পূর্ণ সেক্সের বিবরণ

পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতায়
চা ও বাকরখানিমাখা বিকেল
রেস্টুরেন্টের কাঁচের দেয়াল ভেদ করে
গোধূলীর আলো এসে তৈরি করে পরমাণু ঝিলিক
তার সদ্য পরিবর্তিত চশমার আয়নায়।

আমরা চায়ের ভেতরে বাকরখানি চুবিয়ে
মুখের ভেতরে পুরে দিই নভেম্বর থেকে মে মাসের
যাবতীয় প্রেম উত্তেজনা অভিমান বিরক্তি এবং
কতিপয় অসম্পূর্ণ সেক্সের বিবরণ।

চায়ের গেলাস শূন্য হতে হতে আমরা
পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতায়
লিখে ফেলি একটি নাতিদীর্ঘ প্রেমের গল্প
যা গল্প হয়ে উঠবার আগেই পরিণত হয়
অর্থহীন চিত্রকলায়।

আমীন আল রশীদ

০৬ সেপ্টেম্বর ২০২৫

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top